ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২২ মে) এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন ও বিচার বিভাগ ওই বিচারপতি অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।


সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১শে মে অপসারণ করেছেন। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের ওই প্রজ্ঞাপনে সই করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑